ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না

#

স্পোর্টস ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২২,  8:20 PM

news image

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সুরেশ রায়না। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় এমনটি নিশ্চিত করেন ভারতীয় জাতীয় দলের সাবেক এই ব্যাটার। এর আগে ২০২০ সালে জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন তিনি। অবসরের ঘোষণায় টুইটারে রায়না কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, চেন্নাই সুপার কিংস, রাজীব শুক্লা, বিসিসিআই ও উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতি। রায়না লিখেন, দেশ ও রাজ্য ইউপিকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য সর্বোচ্চ সম্মানের। আমি ক্রিকেটের সকল ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই বিসিসিআই, ইউপিক্রিকেট, চেন্নাই ও রাজীব শুক্লা স্যারকে এবং আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞ যারা আমাকে এতদিন সমর্থন দিয়ে এসেছেন। এর আগে ২০২০ সালে ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির অবসরের ঘোষণা কয়েক মিনিট বাদেই নিজেও অবসর নেন রায়না। ৩৫ বছর বয়সী রায়না ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। তিনি ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে জাতীয় দলের হয়ে তিনি ৮ হাজারের কাছাকাছি রান করেছেন। এছাড়া আইপিএলের সফল দল চেন্নাই সুপার কিংসের ২০২১ মৌসুম পর্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রায়না। তবে ২০২২ মৌসুমে তাকে কোনো দলই তাদের স্কোয়াডে ডাকেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম