ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ক্রাইস্টচার্চের মসজিদে খুতবা দিলেন রিজওয়ান

#

স্পোর্টস ডেস্ক

১০ অক্টোবর, ২০২২,  5:59 PM

news image

ত্রিদেশীয় সিরিজের জন্য এখন পাকিস্তান অবস্থান করছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। সেখানে একটি মসজিদে খুতবা দিতে দেখা গেছে পাকিস্তান ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বর্তমানে পাকিস্তানের ব্যাটিংয়ের সবচেয়ে বড় দুই নাম অধিনায়ক বাবর ও মোহাম্মদ রিজওয়ান। কখনো ব্যাট হাতে দলের কান্ডারি হন বাবর, আবার কখনো ব্যাটিং তাণ্ডবে দলের স্তম্ভ হয়ে ওঠেন রিজওয়ান। বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ৩০ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ব্যাট হাতে নামলেই খেলছেন দারুণসব ইনিংস। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে একা হাতেই ভুগিয়েছেন এ ব্যাটার। ব্যাটিং জাদুতে মুগ্ধ করছেন সবসময়ই। কিন্তু এবার ব্যতিক্রমী একটি কারণে আবারও দর্শকের হৃদয় ছুঁয়েছেন রিজওয়ান। সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে খুতবা দিতে দেখা গেছে ধর্মভীরু এই ক্রিকেটারকে। খুতবা দেয়ার সময় রিজওয়ান বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে ক্রিকেট খেলতে এসেছি। আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে এসেছি। আমাদের দায়িত্ব মাঠে শতভাগ দেয়া। সেই সঙ্গে মনে রাখতে হবে আমাদের পরকালের জন্য দায়িত্ব রয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমাদের সর্বোচ্চ দিতে হবে। এটাই আমাদের সবার আসল উদ্দেশ্য হওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘মহান আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, এটি আমাদের জন্য নেয়ামত। একটা সময় এই পৃথিবীতে কিছুই ছিল না। এরপর একে একে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য যা কল্যাণকর, তা সৃষ্টি করে সুন্দর এক পৃথিবী গড়ে দিয়েছেন। আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। পাকিস্তানের এই ব্যাটারের এমন বয়ানে মন ছুঁয়ে গেছে লাখ লাখ সমর্থকের। একজন ভালো খেলোয়াড়ের পাশাপাশি তার এমন খুতবায় প্রশংসার জোয়ারে ভাসছেন টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম