ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ক্যাসেমিরোকে দলে নেওয়া নিয়ে মায়ামির বিরুদ্ধে তদন্তে এমএলএস

#

স্পোর্টস ডেস্ক

২৩ জুলাই, ২০২৬,  4:55 PM

news image

ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ক্যাসেমিরোকে দলে ভেড়ানো নিয়ে বিপাকে পড়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। নিয়ম ভেঙে খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ বা ট্যাম্পারিংয়ের অভিযোগে লিওনেল মেসির ক্লাবের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এমএলএস কর্তৃপক্ষ।

ক্রীড়া বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন নিশ্চিত করেছে যে, লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (এলএ গ্যালাক্সি) ইন্টার মায়ামির বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছে। এমএলএসের নিয়ম অনুযায়ী, ক্যাসেমিরোকে নিজেদের ডিসকভারি লিস্টে রেখেছিল গ্যালাক্সি। ফলে খেলোয়াড়টির সঙ্গে প্রথম কথা বলার বা দরকষাকষি করার একচ্ছত্র অধিকার ছিল তাদেরই।

অভিযোগ উঠেছে, গ্যালাক্সির কাছ থেকে কোনো প্রাতিষ্ঠানিক অনুমতি বা স্বত্ব না কিনেই গোপনে ক্যাসেমিরোর সঙ্গে চুক্তি সংক্রান্ত আলোচনা সেরে ফেলেছিল ইন্টার মায়ামি।

যদিও বিতর্কের পর ইন্টার মায়ামি ও এলএ গ্যালাক্সি নিজেদের মধ্যে একটি সমঝোতায় পৌঁছেছে। তবুও লিগের নিয়মনীতি ভঙ্গের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমএলএস।

এক বিবৃতিতে এমএলএস জানিয়েছে, লিগ কর্তৃপক্ষ এই বিষয়ে সমস্ত প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করছে। পর্যালোচনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করা হবে না। ইন্টার মায়ামি এবং এলএ গ্যালাক্সি কাসেমিরোর ট্রান্সফার নিয়ে সমঝোতায় পৌঁছালেও ট্যাম্পারিং তদন্ত সম্পন্ন হওয়ার পরই এই সমঝোতার শর্তাবলী প্রকাশ করা হবে।

এমএলএস-এর নিয়ম অনুযায়ী, যেকোনো ক্লাব এক সময়ে সর্বোচ্চ ৫ জন খেলোয়াড়কে তাদের ডিসকভারি লিস্টে রাখতে পারে। কোনো ক্লাব যদি অন্য দলের লিস্টে থাকা খেলোয়াড়কে সই করাতে চায়, তাহলে তাদের ৫০ হাজার ডলার জেনারেল অ্যালেকেশন মানি অফার করতে হয়।

তালিকাভুক্ত দলটি তখন ৫ দিনের মধ্যে (ট্রান্সফার উইন্ডো চলাকালে ৩ দিন) সেই অর্থ গ্রহণ করে অধিকার ছেড়ে দিতে পারে, অথবা খেলোয়াড়টিকে নিজেদের দলে নেওয়ার জন্য যৌক্তিক চুক্তির প্রস্তাব দিতে পারে।

এদিকে, সব বাধা কাটিয়ে গ্যালাক্সির সাথে সমঝোতার পর ক্যাসেমিরোকে ২০২৭ এমএলএস স্প্রিন্ট মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ করেছে ইন্টার মায়ামি।

পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। বুধবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি পরিস্থিতিটি একদম পরিষ্কার করতে চাই। আমি আগেই গ্যালাক্সিকে জানিয়েছিলাম যে আমি কেবল ইন্টার মায়ামিতেই যোগ দিতে চাই। মায়ামি এমন একটি শহর যা আমি ও আমার পরিবার ভীষণ ভালোবাসি। তাছাড়া, এখানকার প্রজেক্ট এবং অবশ্যই সর্বকালের সেরা খেলোয়াড়ের (মেসি) সঙ্গে খেলার সুযোগ আমাকে রোমাঞ্চিত করেছে। এমএলএসের একমাত্র দল হিসেবে আমি ইন্টার মায়ামির অংশ হতে চেয়েছিলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম