ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে লিটন

#

ক্রীড়া প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২২,  9:24 PM

news image

বিগত ২০২১ সালের শুরু থেকে টেস্ট ক্রিকেটে লিটন দাস যে ফর্মে আছেন, তাতে তাকে বর্তমানে বিশ্বের সেরা উইকেটকিপার ব্যাটার বললে ভুল বলা হবে না। প্রতিটি সিরিজে সেটির প্রমাণও রাখছেন তিনি। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে হাঁকিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। ম্যাচটি বাংলাদেশ হেরে গেলেও সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছেন এই ব্যাটার। আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়েও পারফরম্যান্সের ধারাবাহিকতার ফল মিলেছে।

টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে এক লাফে ১৭ ধাপ এগিয়েছেন লিটন দাস। এই মুহূর্তে অবস্থান করছেন ১৫তম স্থানে। যা তার ক্যারিয়ার সেরা অবস্থান। অধিনায়ক মুমিনুল হকও র‌্যাংকিংয়ে এগিয়েছেন। ৮ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে ওঠে এসেছেন তিনি। এছাড়া ২১ ধাপ এগিয়ে ৮৭তম স্থানে নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশি বোলারদের মধ্যে ১৭ ধাপ এগিয়েছেন পেসার এবাদত হোসেন। তার অবস্থান ৮৮তম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম