ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ক্যারিবীয় সাগরে আরও এক তেলের ট্যাঙ্কার জব্দ করলো যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ জানুয়ারি, ২০২৬,  5:06 PM

news image

ভেনেজুয়েলার বিরুদ্ধে চাপ প্রয়োগের অংশ হিসেবে নিষেধাজ্ঞার আওতাধীন তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় উত্তর আটলান্টিক সাগরে রাশিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকারের পর এবার ক্যারিবিয়ান সাগরে আরও এক ট্যাংকার জব্দ করেছে দেশটির সামরিক বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড বলেছে, তাদের সেনারা ‘কোনো অঘটন ছাড়াই’ ওলিনা নামে একটি ট্যাংকার আটক করে। তবে কেন ট্যাংকারটিকে লক্ষ্যবস্তু করা হলো তা বলা হয়নি। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রুশ তেল পরিবহণের কারণে ওয়াশিংটন ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের আটক করা পঞ্চম তেলের ট্যাংকার এটি। এর আগে, গত বুধবার মার্কিন বাহিনী পরপর দুটি তেলের ট্যাঙ্কার আটক করে। যার একটি রুশ পতাকাবাহী মেরিনেরা যাকে বেলা-১ নামেও ডাকা হচ্ছে। প্রায় দুই সপ্তাহ ধরে চেষ্টার পর এটি আটক করতে সক্ষম হয় মার্কিন কোস্টগার্ড। সূত্র: নিউইয়র্ক টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম