ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ক্যারিবিয়ান সাগরে নৌকায় হামলা মার্কিন বাহিনীর, নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৬,  5:20 PM

news image

ক্যারিবিয়ান সাগরে একটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে তিনজন নিহত হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকেই ওই অঞ্চলে বিভিন্ন জাহাজ এবং নৌকা লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। এতে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ১৩৩ জন নিহত হয়েছে। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান তদারকিকারী মার্কিন দক্ষিণ কমান্ড (সাউথকম) জানিয়েছে, শুক্রবার মার্কিন বাহিনী ‌‘একটি প্রাণঘাতী গতিশীল হামলা’ চালিয়েছে। এতে তিনজন নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী আবারও দাবি করেছে, তারা মাদক পাচারের সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার বিশেষজ্ঞরা বারবার বলেছেন, লক্ষ্যবস্তুতে থাকা ব্যক্তিদের মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ থাকলেও এ ধরনের হামলা বিচারবহির্ভূত মৃত্যুদণ্ডের শামিল। পর্যবেক্ষক সংস্থা এবং বিভিন্ন গণমাধ্যমের পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্র সম্প্রতি পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এবং ক্যারিবীয় সাগরে ৪০টি জাহাজের বিরুদ্ধে প্রায় ৩৮টি হামলা চালিয়েছে। সূত্র: আল-জাজিরা, দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম