ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ক্যানসারের কাছে হার মানলেন শাবিপ্রবি শিক্ষার্থী সিনথিয়া

#

৩০ অক্টোবর, ২০২১,  7:02 PM

news image

দুরারোগ্য কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী সাবিকুননাহার সিনথিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। শুক্রবার দিবাগত রাত পৌনে একটায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।  শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা। জানা যায়, সাবিকুন্নাহার সিনথিয়া দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত। ঢাকা পিজি হাসপাতালে অনেক দিন যাবৎ তার চিকিৎসা চলছিল। পরবর্তীতে তাকে বাড়িতে নেওয়া হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছয়টি কেমোথেরাপি দেওয়ার কথা ছিল। তিনটি কেমোথেরাপি দেওয়া সম্পন্ন হয়েছে। এতেও তার শরীরের কোনো উন্নতি দেখা যায়নি। গতকাল রাত সিনথিয়ার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলা বিভাগ। এছাড়া মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম