ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কৌশলগত ‘ক্লিশচিভকা’ শহর মুক্ত করার দাবি ইউক্রেনের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৩,  5:28 PM

news image

পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন।  আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ার সেনাদের হটিয়ে দেশের পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইনের অন্যতম প্রধান গ্রাম ক্লিশচিভকা পুনরায় দখল করেছে ইউক্রেনীয় বাহিনী। এই গ্রামটি বাখমুতের দক্ষিণে অবস্থিত। কৌশলগতভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ। খবর অনুসারে, রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণও চালিয়ে যাচ্ছে ইউক্রেন। যুদ্ধক্ষেত্রে এই ধরনের বিজয় বা সাফল্য অর্জন ইউক্রেনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সপ্তাহে ওয়াশিংটনে সফরের প্রস্তুতি নিচ্ছেন। সেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি কিয়েভের জন্য সমর্থন আদায়ের চেষ্টা চালাবেন। মূলত ইউক্রেনের জন্য আরও সমর্থন জোগাড় করার ক্ষেত্রে পশ্চিমা সহায়তায় পুষ্ট ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে যে সফলতা আসছে, সেটি দেখানো কিয়েভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য ইউক্রেনের এই অগ্রগতি এমন সময়ে এসেছে যখন দুই সিনিয়র পশ্চিমা ব্যক্তিত্ব চলমান সংঘাতের দ্রুত সমাপ্তির আশা করার বিরুদ্ধে সতর্ক করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম