ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

#

স্পোর্টস ডেস্ক

০৮ জুলাই, ২০২৬,  5:20 PM

news image

বিশ্বকাপের শেষ ষোলোর শেষ ম্যাচে সুইজারল্যান্ডের জয়ের মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে শেষ আটের সব সমীকরণ। এর মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ডের প্রতিপক্ষ কারা।

দীর্ঘ ৭২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। ১৯৫৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের শেষ আটে উঠেছে দলটি। শেষ ষোলোর লড়াইয়ে কলম্বিয়াকে ট্রাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়েছে সুইসরা। সুইজারল্যান্ডের এই জয়ের পরই পূর্ণতা পেয়েছে কোয়ার্টার ফাইনালের সূচি। 

আগামী ৯ জুলাই থেকে শুরু হবে শেষ আটের লড়াই, যেখানে প্রতিটি ম্যাচই জানান দিচ্ছে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার।

প্রথম কোয়ার্টার ফাইনালে ৯ জুলাই বোস্টনে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। পরদিন লস অ্যাঞ্জেলেসে শক্তিশালী স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম।

১২ জুলাই মায়ামিতে মাঠে নামবে ইংল্যান্ড ও নরওয়ে। একই দিন কানসাসে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে থাকবে ইতিহাস গড়া সুইজারল্যান্ডের চ্যালেঞ্জ।

কোয়ার্টার ফাইনালের সূচি :

৯ জুলাই : ফ্রান্স–মরক্কো, রাত ২টা, বোস্টন

১০ জুলাই : স্পেন–বেলজিয়াম, রাত ১টা, লস অ্যাঞ্জেলেস

১২ জুলাই : ইংল্যান্ড–নরওয়ে, রাত ৩টা, মায়ামি

১২ জুলাই : আর্জেন্টিনা–সুইজারল্যান্ড, সকাল ৭টা, কানসাস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম