ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কোভিড-১৯: সব ধরনের বিধি তুলে নিল ডেনমার্ক

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ ফেব্রুয়ারি, ২০২২,  7:59 PM

news image

কোভিড-১৯-এর সংক্রমণ বেশি হলেও মাস্ক পরা বাধ্যতামূলক করাসহ অভ্যন্তরীণ সব কোভিড বাধ্যবাধকতা তুলে নিয়েছে ডেনমার্ক। ইউরোপের প্রথম কোনো দেশ এমন পদক্ষেপ নিল। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।নৈশক্লাবগুলো খুলে দেওয়া হয়েছে। চালু হয়েছে মধ্যরাতে মদ বিক্রিও। এ ছাড়া এখন আর ডেনমার্কে লোকজনকে কোনো অনুষ্ঠানস্থলে যেতে করোনা অ্যাপের শরণাপন্ন হতে হবে না।

তবে, ডেনমার্কে এখনও করোনার সংক্রমণ তুলনামূলকভাবে বেশি। সরকার বলছে—সংক্রমণ বেশি হলেও করোনাভাইরাস এখন আর ততটা ‘মারাত্মক ঝুঁকিপূর্ণ’ নয়। বিশেষজ্ঞেরা বলছেন, ব্যাপক টিকাদানের কারণেই ডেনমার্ক এমন পর্যায়ে যেতে পেরেছে। ডেনমার্কের জনসংখ্যার পাঁচ বছরের বেশি বয়সিদের ৮০ শতাংশের বেশি দুই ডোজ টিকা পেয়েছে। আর, ৬০ শতাংশ পেয়েছে বুস্টার ডোজ।  মঙ্গলবার থেকে ডেনমার্কের দোকানপাটে, রেস্তোরাঁয় ও গণপরিবহণে মাস্ক পরার বাধ্যবাধকতা আর নেই। এ ছাড়া ঘরোয়া অনুষ্ঠানেও সামাজিক দূরত্বের বিধি এবং সর্বনিম্ন জমায়েতের শর্তও উঠে গেছে। তবে অল্পকিছু বিধিনিষেধ জারি থাকবে। টিকাপ্রাপ্ত নন এমন লোকজন বাইরে থেকে ডেনমার্কে ঢুকতে পারবেন না। এ ছাড়া হাসপাতালে ও কেয়ার হোমগুলোতে মাস্ক পরতে হবে। ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডরিকসেন দেশকে পুরোপুরি উন্মুক্ত ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘পুরোপুরি উন্মুক্ত ডেনমার্কে শুভ সকাল।’অন্যদিকে, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স এবং নেদারল্যান্ডসও এরই মধ্যে করোনার বিধিনিষেধ তুলে নিতে শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম