ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

কোপা আমেরিকার শেষ আটে কে কার মুখোমুখি

#

স্পোর্টস ডেস্ক

০৩ জুলাই, ২০২৪,  5:57 PM

news image

কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার (৩ জুলাই) সকালে মাঠে নেমেছিল চার দল। কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। আরেক ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে কোস্টারিকা। এর মধ্য দিয়েই শেষ হলো কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা। আগামী শুক্রবার (৫ জুলাই) থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের গ্রুপে ছিল কানাডা, চিলি ও পেরু। তিন ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শেষ আট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আগামী শুক্রবার সকালে ইকুয়েডরের মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল।

‘বি’ গ্রুপে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। পরের দিন শনিবার (৬ জুলাই) সকালে ‘এ’ গ্রুপের রানার্স আপ কানাডা খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভেনেজুয়েলার বিপক্ষে। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে ভেনেজুয়েলা। অন্যদিকে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা পেয়েছে কানাডা। গ্রুপ পর্বে বেশ ভালো আধিপত্য দেখিয়েই পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। কোস্টারিকা ও প্যারাগুয়ের বিপক্ষে তুলে নিয়েছে দারুণ জয়। শেষ ম্যাচে শক্তিশালি ব্রাজিলকে তারা রুখে দেয় ১-১ গোলে। দুই জয় ও এক ড্র নিয়ে গ্রুপ সেরা হয়েই কোয়ার্টারে জায়গা করে নেয় কলম্বিয়া।

অন্যদিকে ‘সি’ গ্রুপ থেকে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে জায়গা পায় পানামা। আগামী রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে হতে পারে জমজমাট লড়াই। রোববার সকালে মুখোমুখি হবে শক্তিশালি দুই দল ব্রাজিল ও উরুগুয়ে। গ্রুপপর্বে কিছুটা ছন্নছাড়া থাকলেও ইতিহাস বলে, বড় ম্যাচে জ্বলে ওঠে ব্রাজিল। তাই ধারণা করা হচ্ছে, এই ম্যাচ হবে বেশ কঠিন লড়াই। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়েছে উরুগুয়ে। পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই পরের রাউন্ডে পা রাখে তারা। অন্যদিকে গ্রুপ পর্বে নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি ব্রাজিল। এক জয় ও দুই ড্র নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টারে পা রাখে সেলেসাওরা।

কোয়ার্টার ফাইনাল সূচি:

আর্জেন্টিনা-ইকুয়েডর (৫ জুলাই)
ভেনেজুয়েলা-কানাডা (৬ জুলাই)
কলম্বিয়া-পানামা (৭ জুলাই)
উরুগুয়ে-ব্রাজিল (৭ জুলাই)   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম