ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কোন কোন পণ্য ও সেবায় কত ভ্যাট কমলো

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২৫,  5:04 PM

news image

জনগণের জীবনযাত্রার খরচ কমাতে বেশ কিছু পণ্য ও সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  বুধবার চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে ভ্যাট ও শুল্ক হ্রাসের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ওষুধ: ওষুধ শিল্পে ভোক্তাদের খরচ কমাতে ব্যবসায়িক পর্যায়ে ভ্যাটের হার আগের মতোই ২.৪ শতাংশ রাখা হয়েছে। অতিরিক্ত আরোপিত ভ্যাট প্রত্যাহার করায় ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

মোবাইল ফোন ও আইএসপি সেবা: মোবাইল সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং ইন্টারনেট সেবা (আইএসপি)-তে নতুন আরোপিত সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তরুণ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার ও ডিজিটাল কার্যক্রমে ব্যয় কমবে।

রেস্তোরাঁর খাবার: থ্রি-স্টার, ফোর-স্টার এবং ফাইভ-স্টার হোটেল বাদে অন্যান্য সব রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। ফলে রেস্তোরাঁর খাবারের দাম পূর্বের মতোই থাকবে।

মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ: মোটরগাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণের খরচ কমাতে এই খাতে বৃদ্ধিকৃত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

পোশাক: নিজস্ব ব্র্যান্ড ছাড়া অন্যান্য পোশাক বিপণনের ওপর অতিরিক্ত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

নন-এসি হোটেল, মিষ্টান্ন ভান্ডার, এবং পোশাক বিপণনে ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

ই-বুক: শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তি-নির্ভর শিক্ষার জন্য ই-বুক সেবায় স্থানীয় ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

মেট্রোরেল: যানজট নিরসনে মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে।

হজ টিকিট: হজযাত্রীদের জন্য টিকিটের ওপর আরোপিত আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম