ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কোন অনলাইন নিউজ পোর্টাল কতটি অ্যাক্রিডিটেশন কার্ড পাবে জানালো সরকার

#

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২২,  4:19 PM

news image

দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর নতুন নীতিমালায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে অনলাইন গণমাধ্যম। একই সঙ্গে অনলাইন নিউজ পোর্টাল-ডিজিটাল নিউজ পোর্টাল কোনটা কতোগুলো কার্ড পাবে তাও জানিয়েছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনের গেজেট প্রকাশিত হয়েছে। অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর নীতিমালা যুগোপযোগী করার লক্ষ্যে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ প্রণয়ন করেছে সরকার। নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের কার্ড প্রাপ্তির সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়েছে।

সে অনুযায়ী, পোর্টালের গুগল অ্যানালিটিকসে ইউনিক ভিউয়ারস সংখ্যা ৪ কোটি ০১ এর বেশি হলে ৩টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে মোট ৬টি, ৩ কোটি ০১ থেকে ৪ কোটি হলে ২টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে মোট ৫টি, ২ কোটি ০১ থেকে ৩ কোটি হলে ১টি স্থায়ী ও ৩টি অস্থায়ী মিলে মোট ৪টি, ১ কোটি ০১ থেকে ২ কোটি হলে ১টি স্থায়ী ও ২টি অস্থায়ী মিলে মোট ৩টি এবং ৫০ লাখ থেকে ১ কোটি ১ ভিউয়ার হলে ১টি স্থায়ী ও একটি অস্থায়ী কার্ড পাবে নিবন্ধিত অনলাইন গণমাধ্যম। নতুন নীতিমালায় অনলাইন নিউজ পোর্টাল-ডিজিটাল নিউজ পোর্টালের সংজ্ঞায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত ইন্টারনেটভিত্তিক সংবাদমাধ্যম হিসাবে বোঝাবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতেও আগের নীতিমালা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও গণমাধ্যমের প্রতিনিধির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি। এই কমিটিতে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের একজন প্রকাশক যুক্ত করার কথা বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম