ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

কোনো মব জাস্টিস সাপোর্ট করি না: শিবির সেক্রেটারি

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৪,  6:00 PM

news image

কোনো মব জাস্টিস সাপোর্ট করেন না বলে জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। জাহিদুল লিখেছেন, ‘কোনো মব জাস্টিস সাপোর্ট করি না। কিন্তু, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনির পক্ষ নেওয়া, মিছিল করা, এটা কেমন রাজনীতি? মুক্তিযুদ্ধের বয়ানে খুনি ও সন্ত্রাসীকে গ্লোরিফাই করা, এটা কেমন সাংবাদিকতা? কিছু হলুদ মিডিয়ার নির্লজ্জ প্রচেষ্টা দৃশ্যমান।’ তিনি বলেন, মনে রাখতে হবে, কথিত চেতনা ব্যবসার কবর রচনা করেছে আমাদের ‘প্রজন্ম ২৪’। জেনারেশন জুমারস এই ব্যবসার ওপর বড়ই বিরক্ত। যারাই এই ব্যবসা আবার চালু করবেন, তাদের পরিণতি ৩৬ জুলাইয়ের দিনের মতই হবে। এই ছত্রনেতা আরও লিখেছেন, ‘এই প্রজন্মকে বোকা ভাববেন না। প্রজন্মের চোখের ভাষা, মনের ভাষা, বুঝাতে না পারাটাই হাসিনার জন্য বুমেরাং হয়েছে। আশা করি অতি সাম্প্রতিক ইতিহাস থেকে শিক্ষা নিতে কেউ ভুল করবেন না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম