ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৬,  9:18 PM

news image

সম্প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজার আপত্তিকর মন্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নতুন করে ক্লিপটি ভাইরাল হওয়ায় বিব্রতবোধ করেন অনেকেই, যা আমির হামজারও দৃষ্টিগোচর হয়েছে। এ কারণে দুঃখ প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন মুফতি আমির হামজা। শনিবার (১৭ জানুয়ারি) রাত ১টা ৪৫ মিনিটে তিনি পোস্ট করে বক্তব্যের প্রেক্ষাপট তুলে ধরেন। একইসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করেন এবং আরাফাত রহমান কোকোর জান্নাত কামনা করেন। মুফতি আমির হামজা লিখেছেন, ‌মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল ২০২৩ সালের। আমি সেই সময়ই একটি বিষয় বোঝাতে যেয়ে উদাহরণটা দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারও দুঃখ প্রকাশ করছি। নতুন করে বক্তব্য ছড়িয়ে পড়ায় তিনি দাবি করেন, পুরোনো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করছেন। তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দিলেন না। এটাও একটু চিন্তা করে দেখেন, অপরাধী কে বেশি এই ক্ষেত্রে! সবশেষে তিনি লিখেছেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম