ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কেরানীগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২২,  6:06 PM

news image

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) গিয়াস উদ্দিন খান (৮০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। গিয়াসের বাবার নাম মফিজ খান। তার হাজতি নম্বর ১২১৫৯/১৯। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী আহসান হাবীব বলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের নির্দেশে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম