ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কেরানীগঞ্জে কোস্ট গার্ডের অভিজানে ১২ হাজার ৫শত কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২২,  8:25 PM

news image

শনিবার (০৬ আগষ্ট ২০২২) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ০৬ আগস্ট ২০২২ আনুমানিক রাত ০৩০০ ঘটিকায় বিসিজি স্টেশন পাগলা কর্তৃক রাজধানীর কেরানীগঞ্জ উপজেলাধীন ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কেরানীগঞ্জ, সেলিম রেজা। অভিযান চলাকালীন ধলেশ্বরী ব্রীজ এর উপর থেকে ০২ টি যাত্রীবাহী বাস তল্লাশী করে ১২,৫০০ কেজি (৩১২.৫ মণ) জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এ সময় বাসে জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এর উপস্থিতিতে মাটিতে পুতে বিনষ্ট করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম