ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

#

১৬ এপ্রিল, ২০২৫,  5:08 PM

news image

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় উর্ত্তীণ হয়েছেন ৩ হাজার ৮৬৩ জন ভর্তিচ্ছু।  মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টার পর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় তিনি বলেন, এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর উঠেছে ৮৪ দশমিক ২৫। সর্বনিম্ন নম্বর উঠেছে ৪৪ দশমিক ৫। জিপিএর মার্কসসহ সর্বোচ্চ নম্বর উঠেছে ১২৯ দশমিক ৭৭। ১ হাজার টাকা জমাদানের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১৬ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত।

ফলাফল দেখবেন যেভাবে

কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইট https://acas.edu.bd এই ওয়েবসাইটে গিয়ে সাইন ইন পৃষ্ঠায় নিজের পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করলেই ফলাফল দেখা যাবে। সেই সঙ্গে ফলাফলপত্রটিও ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম