ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

কুয়েতে বহুতল ভবনে আগুন, নিহত অন্তত ৩৯

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন, ২০২৪,  9:15 PM

news image

কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মানগাফ শহরে একটি শ্রমিক ভবনে আগুন লেগে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দমকলকর্মীরা এখনো আগুন নেভাতে কাজ করছেন। বুধবার (১২ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল আরাবিয়ার। কুয়েতের একজন কর্মকর্তা জানিয়েছেন, মানগাফের একটি শ্রমিক ভবনে আগুনে অন্তত ৪ জন এবং কাছাকাছি আরেকটি ভবনে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার প্রতিবেদনে বলা হয়েছে, ভবেন কমপক্ষে ৪৩ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি নিউজ বলছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন ভারতীয় নাগরিকও রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম