ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কুয়েটে হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ

#

১৯ ফেব্রুয়ারি, ২০২৫,  4:39 PM

news image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।  মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল থেকে মিছিল নিয়ে 'বিজয়-২৪ হল' প্রদক্ষিণ করে গোল চত্বরে অবস্থান করেন শিক্ষার্থীরা।  এ সময় সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, 'জুলাই বিপ্লবে সন্ত্রাসীদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আমরা সাধারণ শিক্ষার্থীরা যেভাবে এক কাতারে দাঁড়িয়ে ছিলাম। ঠিক তেমনি নব্য কোনো সন্ত্রাসের উত্থান হলে আমরা আবারো এক কাতারে দাঁড়াবো। কোনো সন্ত্রাসী আধিপত্যবাদ আমরা শিক্ষাঙ্গনে মেনে নিবো না।' পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সজীব মিয়া বলেন, 'ছাত্র সমাজ জীবন দিয়েছিল বলেই আপনারা আজ মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন। ছাত্র সমাজকে যদি প্রতিপক্ষ বানানোর চেষ্টা করেন তাহলে অবস্থা আওয়ামী লীগের মতোই হবে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম