ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কুয়াশায় পদ্মায় ফেরি চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০২২,  5:14 PM

news image

ঘন কুয়াশায় ঢেকে আছে পদ্মা। এতে বন্ধ রয়েছে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌপথে ফেরি চলাচল। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকা পড়েছে দেড় শতাধিক যানবাহন। যদিও কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) ।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া ঘাট এলাকায় আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘন কুয়াশা দেখা দিলে ফেরি চলাচল বন্ধ করা হয়। ঘন কুয়াশা কিছুটা কেটে গেলে সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু করা হয়। আবারও ঘন কুয়াশা দেখা দিলে ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে। ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌপথে চারটি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় দেড় শতাধিক ছোট যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম