ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

কুয়াকাটায় দুইটি খাবার হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

#

০৬ জুলাই, ২০২৪,  5:34 PM

news image

গোফরান পলাশ: পর্যটন নগরী কুয়াকাটায় অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরী, হোটেলের বর্জ্য ও ময়লার পানি সমুদ্রে ফেলার অপরাধে বৈশাখী রেস্তোরাঁ ও গাজী রেস্তোরাঁ নামক দুইটি খাবার হোটেলকে দেড় লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  শুক্রবার বিকেলে কলাপাড়া সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এ জরিমানা করেন। জানা গেছে, কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া খাবার হোটেল দুইটি হোটেলের বর্জ্য এবং ময়লা পানি দীর্ঘদিন ধরে পাইপ দিয়ে সমুদ্রে ফেলে আসছিলো। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, সরবরাহ এবং হোটেলের বর্জ্য ও ময়লা পানি সমুদ্রে ফেলে পরিবেশ দুষণ করছিলো। প্রাথমিকভাবে সতর্ক করার জন্য এ জরিমানা করা হয়েছে। নিরাপদ ও স্বাস্থ্য সম্মত খাবার নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম