ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার্তদের মাঝে র‌্যাবের ত্রাণ সামগ্রী বিতরণ

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুলাই, ২০২৪,  9:15 PM

news image

আবুল হোসেন বাবলুঃ কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় চলমান ভয়াবহ বন্যায় বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-১৩।  অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের যেকোন দুর্যোগ মুহুর্তে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে বন্ধু হয়ে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে র‍্যাব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় অসহায় ও দুর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন অগ্রযাত্রার পাশাপাশি জনগণের সর্বোত্তম কল্যাণে সবসময় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। কুড়িগ্রাম ও গাইবান্ধা এলাকার বন্যা কবলিত অসহায় মানুষের জীবন রক্ষা ও নিরাপত্তার জন্য তিনি সবসময় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। দেশের এই দূর্যোগপূর্ণ মুহূর্তে র‌্যাব জনমানুষের বন্ধু হয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে জন সাধারণের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ তথা ‘স্মার্ট বাংলাদেশ’বিনিমার্ণে নিরলস কাজ করে যাচ্ছে। কুড়িগ্রাম ও গাইবান্ধা অঞ্চলে সৃষ্ট প্রাকৃতিক বন্যায় বিপর্যস্থ এ অঞ্চলের পানিবন্দি ও বানভাসী এসব মানুষ অসহায় ও মানবেতর জীবন যাপন করছে। অনেকে নিজের শেষ সম্বল ও মাথা গোঁজার ঠাঁই টুকু হারিয়ে আজ দিশেহারা। কৃষক, শ্রমিক, দিনমজুরসহ বন্যাকবলিত এলাকার মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। সৃষ্ট বন্যায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষেরা অসহায় দিন কাটাচ্ছে। বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসার অভাবে বন্যার্ত মানুষজন নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকেই র‌্যাব ফোর্সেস বিভিন্ন বন্যা কবলিত স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করে আসছে। এর পাশাপাশি বন্যা দুর্গত এলাকার পানিবন্দীদের উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে। র‌্যাব ফোর্সেস বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। বন্যাকবলিত এলাকাসমূহে র‌্যাবের পক্ষ থেকে ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করে ভাসমান ও পানিবন্দী বন্যার্তদের চিকিৎসা সেবা,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ বিতরণসহ মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।  এরই ধারাবাহিকতায় ১৪ জুলাই রবিবার কুড়িগ্রাম জেলা সদরের ধরলা ব্রীজ ও গাইবান্ধা জেলার ফুলছড়ির বালাশিাঘাট এলাকায় র‌্যাব ফোর্সেস এর পক্ষ হতে ত্রাণ সামগ্রী যেমন চাল, ডাল, আটা ইত্যাদি ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, চিড়া, মুড়ি, গুড়, বিস্কিট, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন, র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম (সেবা)। এ সময় র‌্যাব ফোর্সেস এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), র‌্যাব-১৩ এর অধিনায়ক ও র‌্যাব ফোর্সেস এর উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বন্যা পরবর্তী সময়ে র‌্যাব ফোর্সেস মানবিক বিপর্যয় রোধে বন্যার্তদের মাঝে চলমান মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখবে।  বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য র‌্যাব ফোর্সেস কর্তৃক নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি যে কোন প্রয়োজনে সকলকে সংশ্লিষ্ট র‌্যাব কন্ট্রোলরুমের সাথে এই মোবাইল নম্বরে -০১৭৭৭৭১১৩৯৯ যোগাযোগের জন্য অনুরোধ জানান। বন্যা দুর্গতদের সহায়তায় সরকারী -বেসরকারী বিভিন্ন সংস্থাসহ দেশের সকল বিত্তবানগণকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান র‌্যাব এর মহাপরিচালক। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম