ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

কুড়িগ্রামে স্বামী-স্ত্রীর বিষপান, প্রাণ হারালেন স্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২৪ মার্চ, ২০২২,  7:13 PM

news image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর বিষপান করার খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে স্ত্রীর মৃত‍‍্যু হয়। বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেজে, বুধবার সকালে স্বামী আব্দুল আলিমের (৫০) সাথে স্ত্রী রহিমা বেগম (৪২) এর ঝগড়া লাগে। ঝগড়ার এক পর্যায়ে রহিমা বেগম ঘরের দরজা বন্ধ করে ঘরে থাকা কীটনাশক (বিষ) পান করে।  পরিবারের অন‍্য সদস্যরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে হাসপাতালে আনার প্রস্তুতি নেওয়ার সময় রহিমা বেগম মারা যায়।

মৃত রহিমা ২ সন্তানের জননী। পরে এ সংবাদ শুনে স্বামী আব্দুল আলিমও সবার অজান্তে বিষ পান করে। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। পরে আব্দুল আলিম এর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, মুমূর্ষু অবস্থায় একজন বিষ খাওয়া রোগীকে জরুরি বিভাগে আনা হয়েছিল। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বিষপানে মৃত রহিমার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একটি ইউডি মামলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম