ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কুসিক নির্বাচন: আজ রাতেই শেষ হচ্ছে প্রচার-প্রচারণা

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২২,  8:09 PM

news image

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ সোমবার (১৩ জুন) রাতেই। শেষ সময়ে নির্বাচনী প্রচারণায় সরগরম পাড়া-মহল্লা। ভোটের মাঠে স্থানীয় সংসদ সদস্যের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তোলেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার। তবে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত বলছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই মিথ্যার আশ্রয় নিচ্ছে একটি মহল। নির্বাচনী ডামাডোল আর সমর্থকদের উচ্ছ্বাসে উৎসবের নগরী এখন কুমিল্লা। শেষ সময়ের নির্বাচনী প্রচারণায় নগরীর ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রোববার (১২ জুন) নগরীর বেশ কিছু এলাকায় জনসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। এ সময় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে হুমকির অভিযোগ তোলেন আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। তবে প্রচারণা শুরুর আগেই নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত জানান, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই অপচেষ্টা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। নবগঠিত নির্বাচন কমিশনের অধীন প্রথম নির্বাচন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। তাই প্রথমবারের এ নির্বাচনে নতুন এ কমিশনের ওপর আস্থা রাখতে চায় কুমিল্লার জনগণ। রাত ৮টায় শেষ হচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের সব ধরনের প্রচার-প্রচারণা। এরপর অপেক্ষা ১৫ জুনের। জনগণের ভোটে সেদিনই নির্ধারিত হবে–কে হচ্ছেন আগামী পাঁচ বছরের জন্য নগরীর অভিভাবক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম