ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

কুসিক নির্বাচন : প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুন, ২০২২,  5:03 PM

news image

ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে কুসিক নির্বাচনের মাঠ। এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে দিচ্ছেন বিভিন্ন অভিযোগ। ইতোমধ্যেই চলছে প্রচারণা। প্রচারণার ১৩তম দিনে সকাল থেকে মাঠে নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বুধবার (৮ জুন) বেলা ১২টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ফুনকা ব্রিকস্ এলাকায় গণ-সংযোগের মধ্যদিয়ে ৩তম দিনের প্রচারণা শুরু করার কথা রয়েছে নৌকার প্রতীকের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের। এর আগে মঙ্গলবার (৭ জুন) রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে একাধিক উঠান বৈঠক করেন তিনি।

এদিকে সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ২ নম্বর ওয়ার্ডের মগবাড়ি চৌমুহুনী এলাকা থেকে গণ-সংযোগ শুরু করার কথা রয়েছে। আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার সকাল ১০টায় নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাটপাড়া, ছোটরা ও বিষ্ণপুর এলাকা থেকে প্রচারণা শুরু করবেন। এ ছাড়াও ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ব্যাপক প্রচার -প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একাধিক দলে বিভক্ত হয়ে ঘুরছেন পাড়া মহল্লায়। উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম