ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

কুষ্টিয়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২২,  4:32 PM

news image

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মোটরসাইকেলের চালক ও আরোহী ইরফান (৩৪) ও আশিক (২৪)। নিহত ইরফান শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের ছেলে এবং আশিক পাশ্ববর্তী মৌবাড়ীয়া গ্রামের জামাল মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকা দিয়ে ইরফান ও আশিক মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলির সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্ব আহত হন দুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই দুইজনেরই মৃত্যু হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম