ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কুষ্টিয়ায় আগুনে পুড়ে ঘুমন্ত দুই বোনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২০ এপ্রিল, ২০২৩,  5:50 PM

news image

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর এলাকায় আগুনে পুড়ে ঘুমন্ত দুই বোনের মৃত্যু হয়েছে।  নিহত দুই শিশু হলো, সোনিয়া (৮) ও শর্মিলা (২) । তাদের বাবার নাম দুখু মিয়া। বুধবার (১৯ এপ্রিল) বেলা ৩টার সময় উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, বিকেলে উক্ত এলাকার দুখু মিয়ার স্ত্রী রান্না ঘরে রান্না করছিলো। এ সময় রান্না ঘর থেকে আগুন লাগে। আগুন দ্রুত রান্না ঘর থেকে বসতঘরে লেগে যায়। ঘরে দুখু মিয়ার দুই মেয়ে ঘুমিয়ে ছিলো। আগুনে পুড়ে দুই শিশু  ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম