ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কুলাউড়ায় ‘জঙ্গি সন্দেহে’ আরও ১৭ জন আটক

#

নিজস্ব প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২৩,  8:16 PM

news image

মৌলভীবাজারের কুলাউড়ায় এবার নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদে কাফেলার প্রধান মাহমুদসহ আরও ১৭ জঙ্গিকে আটক হওয়ার খবর পাওয়া গেছে। এই মুহূর্তে স্থানীয় ইউনিয়ন পরিষদের একটি কক্ষে তাদেরকে পুলিশ পাহারায় আটক করে রাখা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) কর্মদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার ইউনিয়নের আছকরাবাদ সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে জঙ্গিরা কুলাউড়ার দিকে পালিয়ে যেতে চেয়েছিল। এ সময় স্থানীয় সিএনজি ড্রাইভাররা তাদের সন্দেহ হলে এলাকাবাসীকে নিয়ে আটক করে। একই সঙ্গে এলাকায় টহলে থাকা পুলিশও ঘটনাস্থলে আসে। পরে কয়েকটি সিএনজি যোগে তাদেরকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ জঙ্গি-দলের প্রধান মাহমুদও এই আটকদলে থাকতে পারেন। কর্মদা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রাহেনা আক্তার জানান, তারা অপারেশন হিল সাইডের পর থেকেই পুরো এলাকায় নজরদারি রেখেছেন। এ ছাড়া পুরো এলাকাজুড়ে পুলিশি টহলও জোরদার ছিল। এই জঙ্গিরা অপারেশন হিল সাইডের সময় পালিয়ে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় আত্মগোপন করে ছিল। টহল জোরদার থাকায় তারা এলাকা ছাড়তে সোমবার সকালে বের হয়ে আসে। কুলাউড়া থানার ইনচার্জ আব্দুস ছালেকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অবস্থান করছেন এবং আটককৃতদের ইউনিয়ন পরিষদের একটি বড় হলরুমে তালাবন্ধ করে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম