ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কুরবানীর পশুর হাটে জাল টাকা সনাক্ত করতে র‌্যাবের ভ্রাম্যমান অত্যাধুনিক যন্ত্র

#

২৩ জুন, ২০২৩,  2:03 AM

news image

আবুল হোসেন বাবলুঃ র‌্যাবের সেবা গ্রহণ করুন নিরাপদ থাকুন। এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে কুরবানীর পশুর হাটে র‌্যাবের ভ্রাম্যমান জাল টাকা সনাক্ত করার অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে টাকা পরীক্ষা সহ প্রতারক চক্র ও মলম পার্টি সদস্যদের ধরতে র‍্যাবের ভ্রাম্যমান টহল অভিযান অব্যাহত রয়েছে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ইতিমধ্যেই দেশের সর্বত্র কোরবানীর পশুর হাটে পশু ক্রয়-বিক্রয় শুরু হয়েছে। এসুযোগে পশুর হাটে প্রতারক চক্র জাল বা নকল টাকা ব্যবহার করে কোরবানীর পশু বিক্রেতার সাথে নকল বা জাল টাকা দিয়ে পশু নিয়ে সটকে পড়ে। ফলে পশু বিক্রেতা অথবা মালিকরা সর্বশান্ত হয়ে যায়। তাছাড়া মলম পার্টি সহ অন্যান্য অপরাধীরাও এ সময়ে নানা ধরনের প্রতারনার মাধ্যমে সাধারন মানুষের টাকাপয়সা কেড়ে নেয়। এ সমস্ত অপরাধ প্রতিরোধে র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল ইতিমধ্যেই প্রতিদিন দিনাজপুর এবং ঠাকুরগাঁওয়ের প্রতিটি কোরবানীর হাটে জাল বা নকল টাকা পরীক্ষা করার অত্যাধুনিক মেশিন স্থাপন সহ মলম পার্টি গ্রেফতারের লক্ষে টহল অব্যাহত রেখেছে। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের এই সেবা ও সহযোগিতা গ্রহনের জন্য উল্লেখিত মেবাইল নাম্বার ( ০১৭৭৭৭১১৩১৭ এবং ০১৭৭৭৭১১৩১৮) এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার রেল গেট, মহারাজার মোড় স্কুল মাঠ দিনাজপুরে অনুষ্ঠিত কোরবানীর পশুর হাটে র‌্যাবের ১টি ভ্রাম্যমান চৌকস টহল টিম দিন ব্যপি জাল টাকা সনাক্ত করার মেশিনের মাধ্যমে অসংখ্য পশু ব্যবসায়ীর টাকা পরীক্ষা করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম