ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কুয়াকাটায় ৩৫ ঘুঘু উদ্ধারের পর অবমুক্ত

#

০৫ নভেম্বর, ২০২২,  4:16 AM

news image

গোফরান পলাশ: কুয়াকাটা থেকে পাচার কালে ৩৫ ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে এ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী এর কলাপাড়া উপজেলা টিমের সদস্যরা। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ৯টায় কুয়াকাটা চৌরাস্তায় অবস্থান করা বরিশালগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পাখিগুলো উদ্ধার করেন এ্যানিমেল লাভার্স অব কলাপাড়ার সদস্য কেএম বাচ্চু সহ একটি টিম। পরে পাখিগুলো শুক্রবার দুপুর ১টায় কুয়াকাটা পৌরসভা চত্ত্বর থেকে পাখি গুলো মুক্ত আকাশে উড়িয়ে দেয়া হয়েছে। এসময় কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, এ্যানিমেল লাভার্স অব কলাপাড়া টিমের টিম লিডার রাকায়েত আহসান উপস্থিত ছিলেন। কেএম বাচ্চু বলেন, আমরা একটি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে কুয়াকাটা থেকে কিছু পাখি পাচার হচ্ছে। পরে আমরা তল্লাশি করে পাখিগুলো উদ্ধার করি। আমরা সবাইকে একটি ম্যাসেজ দিতে চাচ্ছি যে বন্যপ্রাণীরা আমাদের পরিবেশ রক্ষা করে, তাই এগুলোকে বাচিয়ে রাখা দরকার।বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমরা এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যদের স্বাগত জানাই। তারা এর আগেও বন্দিদশা থেকে বেশ কিছু বন্যপ্রানী উদ্ধার করেছে। পাখি ধরা, বিক্রি এবং বন্দি করে রাখা দন্ডনীয় অপরাধ। তাই সবাইকে সচেতন হওয়া দরকার। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম