ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন

কুমড়ার বড়িতে মাছের ঝোল

#

লাইফস্টাইল ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২৩,  8:14 PM

news image

শীতে নানা তরকারিক সঙ্গে বড়ি রান্না সবার কাছেই প্রিয়। কুমড়ার বড়ি দিয়ে মজাদার সব পদ রান্না করা যায়। সহজে এবং লোভনীয় কুমড়ার বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করতে পারেন।

উপকরণ: ২টি ‏আলু (মাঝারি সাইজের), ৪ পিস ‏রুই মাছ, ১২-১৫ পিস ‏কুমড়ার বড়ি, আধা কাপ ‏পেঁয়াজ কুচি, ১ চা চামচ ‏জিরা গুঁড়া, আধা টেবিল চামচ ‏শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ ‏হলুদ গুঁড়া, আধা কাপ ‏সয়াবিন তেল, ২ পিস ‏টমেটো, আধা চা চামচ ‏টালা জিরা গুড়া, পরিমাণমতো ‏লবণ।

রান্না প্রণালি: প্রথমে আলুগুলো কেটে ছোট টুকরা করুন। মাছের টুকরোগুলোকে হলুদ ও লবণ মাখিয়ে অল্প ভেজে তুলে নিন। এবার চুলায় অল্প আঁচে সামান্য তেলে ডালের বড়িগুলো ভেজে নিন। একটি কড়াইয়ে তেল দিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে নাড়তে থাকুন বাদামি রং না হওয়া পর্যন্ত। এবার আলু এবং লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করে অর্ধেক পানি দিয়ে ঢাকনা বন্ধ করে দিন।

যখন পানি কিছুটা শুকিয়ে আসবে, জিরা গুঁড়া এবং হলুদের গুঁড়া মিশিয়ে কিছুক্ষণ রান্না করুন। বাকি পানিটুকু, মাছ ও বড়িগুলো ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে রাঁধতে থাকুন যতক্ষণ না পর্যন্ত বড়ি ও আলু ভালো সেদ্ধ হয়। এ পর্যায়ে টমেটোগুলো ছেড়ে দিন। পানি শুকিয়ে আসলে চুলা বন্ধ করে দিন এবং ওপরে টালা জিরার গুঁড়া ছড়িয়ে দিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম