ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

কুমিল্লা সিটি মেয়র ও কাউন্সিলরদের শপথ আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২২,  4:49 PM

news image

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ আজ মঙ্গলবার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ গ্রহণ করবেন মেয়র আরফানুল হক রিফাতসহ কাউন্সিলররা। বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেয়র রিফাতকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম নব নির্বাচিত সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন।

গত ২৩ জুন বাংলাদেশ নির্বাচন কমিশন কুসিক নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। গেজেটে মেয়র রিফাত ছাড়াও নয়জন সংরক্ষিত কাউন্সিলর এবং ২৭ জন সাধারণ কাউন্সিলরের নাম প্রকাশ করা হয়। এর আগে গত ১৫ জুন কুসিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে আরফানুল হক রিফাত বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। সাক্কুর থেকে ৩৪৩ ভোটের প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয় রিফাতকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম