ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কুমিল্লা নির্বাচনে দক্ষতার পরিচয় দিয়েছে ইসি: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২২,  9:50 PM

news image

নির্বাচনকালীন সরকার কেবল রুটিন কাজে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোর সাথে ইভিএম নিয়ে সংলাপে ওবায়দুল কাদের একথা জানান। এ সময় ওবায়দুল কাদের বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ইসির অধীনে থাকবে। এতে সরকার হস্তক্ষেপ করবে না। তিনি আরও বলেন, কুমিল্লা নির্বাচনে দক্ষতার পরিচয় দিয়েছে ইসি। দুপুরে ১৩ রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। এ সময় ওবায়দুল কাদেরের নেতৃত্বে যোগ দেয় আওয়ামী লীগ। এর আগে দুই ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছে ইসি। আলোচনায় ইভিএমের পক্ষে-বিপক্ষে মত জানিয়েছে দলগুলো। দ্বিতীয় ধাপে আমন্ত্রণ জানালেও আলোচনায় অংশ নেয়নি বিএনপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম