ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২৫,  8:48 PM

news image

কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বরুড়া ও মুরাদনগরে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়। বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক ও বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান পৃথক বজ্রপাতে নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, নিহতদের মধ্যে মুরাদনগর উপজেলার কোরবানপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছে। এ ছাড়াও বরুড়ায় উপজেলার পয়ালগুচ্ছ গ্রামে বজ্রপাতে ২ শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।  পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলার কোরবানপুরে মাঠে কাজ করার সময় নিখিল দেবনাথ ও পাশের দেওরা গ্রামে জুয়েল ভূঁইয়া নামে একজন মারা যান। দুপুরের দিকে কুমিল্লা বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামে বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ফরহাদ হোসেন (১২) ও সাইমন হোসেন (১২)। স্থানীয়রা জানান, দুপুরে পয়ালগুচ্ছ গ্রামের মাঠে ঘুড়ি উড়াতে যায় ওই দুই শিশু। এ সময় বজ্রপাতে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম