ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০২৩,  7:20 PM

news image

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া। জানা যায়, রাত আড়াইটার কিছু পর কোটবাড়ি এলাকার আইরিস হিল হোটেলের সামনে তিনটি বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের টহল টিমের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। তারাও ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। ওসি আলমগীর হোসেন ভূঁইয়া জানান, ওই এলাকায় মহাসড়কের পাশে ২০-২৫টি বাস পাশাপাশি দাঁড়িয়েছিল। তিনটি বাসে কেউ আগুন লাগিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম