ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কুমিল্লায় ট্রাকচাপায় ৫ জন নিহতের ঘটনায় চালক রবিন আটক

#

নিজস্ব প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি, ২০২২,  7:56 PM

news image

ছবি : সংগৃহীত

কুমিল্লার ময়নামতী এলাকায় ড্রামট্রাকচাপায় পাঁচজনের মৃত্যুর ঘটনায় চালক রাকিবুল হাসান রবিনকে আটক করেছে র‍্যাব। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সদর দক্ষিণ উপজেলার কনেশতলা থেকে তাকে আটক করা হয়। এর আগে দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন মো. জুলহাস মিয়ার ছেলে মো. স্বপন অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপরই অভিযানে নামে র‍্যাব। রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চালক রবিনের ড্রাইভিং লাইসেন্স নেই।

এ ছাড়া দুর্ঘটনার আগের রাতে বেশি কমিশনের আশায় রাতভর বিরামহীন ড্রাইভিংয়ের কারণে ভোরবেলায় কুয়াশার মধ্যে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। তাই এ দুর্ঘটনা এবং পাঁচজনের মৃত্যু হয়। পরে চালক রবিন পালিয়ে যায়। র‍্যাব জানায়, ট্রাকের মালিকও আত্মগোপনে রয়েছেন। চালক রবিনকে বুড়িচং থানায় হস্তান্তর করা হবে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে বুড়িচং থানার কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের তৃতবাগান নামক স্থানে একটি নম্বরবিহীন মাটিবাহী ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী সিএনজিকে পেছন থেকে ধাক্কা দিলে সিএনজিচালকসহ ঘটনাস্থলেই পাঁচ যাত্রী নিহত হন। এতে গুরুতর আহত হয়েছেন একজন। তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম