ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

কুমিল্লায় গ্যাস বিস্ফোরণে আহত স্কুলছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জানুয়ারি, ২০২২,  8:03 PM

news image

কুমিল্লার নাঙ্গলকোটে বেলুনে গ্যাস ঢুকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণের আহত সাব্বির হোসেন (১১) নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।  শনিবার (২৯ জানুয়ারি) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন। তিনি জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে দুই সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন সাব্বির। শরীরের ৪৬ শতাংশ পুড়ে যাওয়ায় গত ২৪ জানুয়ারি থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

 ওসি আরও জানান, নিহত সাব্বির নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মালিপাড়ায় গ্রামের সালাউদ্দিন আহমেদের ছেলে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি নাঙ্গলকোট উপজেলার বিরুলী গ্রামে মেলার জন্য বেলুনে গ্যাস ঢুকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় শিশুসহ ৩৫ জন আহত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম