ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

কুমিল্লায় গৃহবধূকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

১১ অক্টোবর, ২০২২,  7:53 PM

news image

কুমিল্লায় কানের দুলের জন্য এক গৃহবধূকে হত্যা দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ অক্টোবর) কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ রায় দেন। এসময় টিটু মিয়া নামে  এক আসামিকে খালাস দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন-মেঘনা উপজেলার শিকির গাঁও গ্রামের রাকিব হোসেন (২৮), মানিকারচর গ্রামের তছির মিয়া (৪১) ও শিকির গাঁও গ্রামের সুমন মিয়া (৩১)। রায় ঘোষণার সময় আসামি রাকিব ও তছির উপস্থিত থাকলেও সুমন মিয়া পলাতক। মামলার বাদীপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম সেলিম বলেন, ২০১৬ সালে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গৃহবধূ জামিলা বেগম পান আনতে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। এসময় তার কানের সোনার দুলগুলো দেখে লোভ হয় রাকিব, তছির ও সুমনের। পরে তারা জামিলাকে রাস্তার পাশের ধইঞ্চা ক্ষেতে নিয়ে হত্যা করেন এবং কানের দুলগুলো নিয়ে বিক্রি করে দেন। এ ঘটনায় করা মামলায় এ তিনজনসহ মোট চারজনকে আসামি করা হয়। মামলার শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় তিনজনকে ফাঁসির আদেশ দেন আদালত। আর অপরাধ প্রমাণ না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়।  কুমিল্লা আদালতের পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম