ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

কুমিল্লায় কলেজশিক্ষক সুজন হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

০২ মে, ২০২৩,  6:49 PM

news image

কুমিল্লা নগরীর বারপাড়া এলাকায় কলেজশিক্ষক সুজন হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ মে) বেলা ১১টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কামাল, মো. ইলিয়াছ, মো. নয়ন, জাকির হোসেন, মিঠুন ও মো. জামাল। তাদের মধ্যে কামাল, মিঠুন ও নয়ন পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, ২০১০ সালের ৮ আগস্ট বিকেলে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কলেজশিক্ষক সাইফুল আজম সুজনকে খুন করা হয়। পরে এ ঘটনায় নিহত সুজনের বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি আরও জানান, মঙ্গলবার বেলা ১১টায় এ রায় দেন আদালত। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ইলিয়াস, জাকির হোসেন ও জামাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম