ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক

#

নিজস্ব প্রতিনিধি

২২ সেপ্টেম্বর, ২০২৬,  11:07 AM

news image

কুমিল্লার বুড়িচংয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানসহ ১৩ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। দেশব্যাপী সংগঠনটির ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও নাশকতার অভিযোগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে সত্যতা নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি লুৎফর রহমান।


রবি ও সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা, মিছিলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আটক ব্যক্তিরা হলেন- বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. সাহেব আলী, পূর্বহুড়া এলাকার মো. ফয়সাল ভূঁইয়া, পরিহল পাড়ার মো. আবুল কাশেম, পূর্বহুড়ার শাকিব হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেঁতাভূমি এলাকার ও ছাত্রলীগ নেতা রাহাগীর আলম হৃদয়, বুড়িচং পশ্চিমপাড়ার শফিকুর রহমান, গোবিন্দপুরের আবু সানি খন্দাকার শাকিল, বাকশীমূল ইউনিয়নের কাজী গোলাম কিবরিয়া, ভরাসারের মমিনুর রহমান মোহন, বাকশীমূল মধ্যপাড়ার মো. আনোয়ার হোসেন আনু মিয়া, লোহাইমুড়ির মো. মাসুম হায়দার চৌধুরী, রাজাপুরের আব্দুর রশিদ মেম্বার এবং ময়নামতি ইউনিয়নের জিয়াপুর এলাকার মো. সোহেল রানা।


বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এসব নেতাকর্মীর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।


ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের মিছিল, সমাবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম