ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কুবির তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল

#

২৩ ফেব্রুয়ারি, ২০২৬,  4:54 PM

news image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ, বি ও সি ইউনিটের বিভাগভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার  মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাত ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছুরা নিজ নিজ প্যানেলে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি শিক্ষার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১২ এপ্রিল। এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট অনুষদে অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত) স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি ফরম সংগ্রহ করে বিভাগের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তির সময় পূরণ করা ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন সাপেক্ষে এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট, সদ্য তোলা পাসপোর্ট আকারের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। ভর্তি ফি বাবদ ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এছাড়া ডিন অফিস ও বিভাগের উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাইগ্রেশন অন/অফ (চালু/বন্ধ) করার শেষ সময় ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে একবার মাইগ্রেশন অফ করলে পরবর্তীতে অন করার সুযোগ থাকবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম