ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

কুতুবদিয়ায় এমভি আব্দুল্লাহ নোঙর করবে আজ

#

নিজস্ব প্রতিনিধি

১৩ মে, ২০২৪,  4:52 PM

news image

সোমালিয়ার জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ দেশের জলসীমায় প্রবেশ করেছে। জাহাজটি সোমবার বিকালে কুতুবদিয়া পৌঁছাবে। আমিরাত থেকে আনা চুনাপাথর খালাসের পর এটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেবে। জাহাজে থাকা নাবিক নুর উদ্দিন গণমাধ্যমকে জানান, আমরা এখন বঙ্গোপসাগরে। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুতুবদিয়ায় পৌঁছাবো। সেখানে আমাদের সঙ্গে চুনাপাথর আনলোড করে জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়বে।  সার্বিক বিষয়ে জাহাজের মালিক কবির গ্রুপের মিডিয়া এডভাইজার মিজানুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এমভি আব্দুল্লাহ গতকাল দেশের জলসীমায় প্রবেশ করেছে। আজ ১৩ মে জাহাজটি কুতুবদিয়া পৌঁছাবে।সেখানে জাহাজে থাকা চুনাপাথর খালাসের জন্য দুইদিন অবস্থান করবে। এরপর জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে বাকি মালামাল খালাস করা হবে।’  তিনি আরও বলেন, ‘জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে তাদের গণমাধ্যমের মুখোমুখি করা হবে। তারা সাংবাদিকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। আমরা এবং নাবিকদের পরিবার তাদের রিসিভ করবো। প্রসঙ্গত, গত ১২ মার্চ সোমালিয়ার জলদস্যুরা ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ এমভি আব্দুুল্লাহ জাহাজকে জিম্মি করে। অনেক দেন-দরবারের পর বড় অঙ্কের মুক্তিপণ নিয়ে দস্যুরা ১৪ এপ্রিল জাহাজটি ছেড়ে দেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম