ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কিয়ামতের দিন যারা পিঁপড়াসদৃশ হবে

#

১১ মার্চ, ২০২৩,  4:30 PM

news image

আমর ইবনে শোআইব তাঁর পিতা থেকে এবং তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘দাম্ভিক ব্যক্তিদের কিয়ামতের দিন ক্ষুদ্র পিঁপড়ার মতো মানুষের রূপে সমবেত করা হবে। তাদের চারদিক থেকে অপমান ও লাঞ্ছনা ছেয়ে ফেলবে। জাহান্নামের বুলাস নামক একটি কারাগারের দিকে তাদের টেনে নেওয়া হবে। আগুন তাদের গ্রাস করবে, জাহান্নামিদের গলিত রক্ত ও পুঁজ তাদের পান করানো হবে।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৪৯২) উল্লিখিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) অহংকারী ও দাম্ভিকদের সতর্ক করেছেন। যারা আল্লাহর সৃষ্টিকূল ও মানুষের ওপর দম্ভ প্রকাশ করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের লাঞ্ছনাকর শাস্তি দেবেন। শুধু এই হাদিস নয়; বরং অসংখ্য আয়াত ও হাদিসে অহংকার ও অহংকারীদের নিন্দা করা হয়েছে এবং তা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসে ব্যবহৃত ‘জার’ দ্বারা এমন পিঁপড়াকে বোঝায়, যা সাধারণ পিঁপড়ার চেয়েও বেশি ক্ষুদ্র। তাফসিরবিদরা বলেন, এক শ জার বা ক্ষুদ্র পিঁপড়া ওজন করলে একটা গমের সমান ওজন হয়। হাদিসের ভাষ্য অনুযায়ী মানুষের অবয়ব মানুষের মতোই থাকবে, তবে তাদের আকৃতি ছোট হয়ে যাবে। আল্লাহ তাদের আকৃতি ছোট করবেন নিজেদের ব্যাপারে তাদের মিথ্যা ধারণা ভেঙে দিতে। কেননা তারা আল্লাহর সামান্য সৃষ্টি হয়েও অহংকার করত। অথবা এর মাধ্যমে আল্লাহ তাদের প্রকৃত অবস্থান কতটা ক্ষুদ্র তা দাম্ভিকদের সামনে তুলে ধরবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম