ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কিশমিশ ভেজানো পানির উপকারিতা

#

লাইফস্টাইল ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২৫,  4:56 PM

news image

সকালের শুরুটা যদি হয় এক গ্লাস কিশমিশ ভেজানো পানি দিয়ে, তবে শরীর পায় নানা পুষ্টিগুণ। প্রাচীনকাল থেকেই কিশমিশকে শক্তিবর্ধক হিসেবে ব্যবহার করা হলেও বর্তমানে ভেজানো কিশমিশের পানি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, এক রাত ভিজিয়ে রাখা কিশমিশের পানি শরীরে দ্রুত আয়রন ও অ্যান্টি-অক্সিডেন্ট শোষণে সাহায্য করে। এতে প্রচুর ভিটামিন বি, পটাশিয়াম, ফাইবার ও প্রাকৃতিক সুগার থাকায় এটি শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় এবং হজমশক্তি উন্নত করে।

নিয়মিত কিশমিশ ভেজানো পানি পানে যেসব উপকার পাওয়া যায়—

লিভার পরিষ্কার করে: এটি শরীর থেকে টক্সিন দূর করে লিভারকে সক্রিয় রাখে।

হজমশক্তি বাড়ায়: ভেজানো কিশমিশের ফাইবার কোষ্ঠকাঠিন্য কমায় ও হজমে সহায়তা করে।

রক্তশূন্যতা দূর করে: এতে থাকা উচ্চমাত্রার আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে।

হৃদরোগের ঝুঁকি কমায়: পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: অ্যান্টি-অক্সিডেন্ট ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরকে আরও সুরক্ষা দেয়।

ত্বক উজ্জ্বল করে: কিশমিশ ভেজানো পানির ভিটামিন ও খনিজ ত্বকের পানিশূন্যতা রোধ করে প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম