ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

কিম জং উনের স্ত্রীর গলায় ‘ক্ষেপণাস্ত্রের’ নেকলেস!

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২৩,  8:24 PM

news image

কিম জং উন, বিশ্বব্যাপী আলোচিত ব্যক্তিত্ব। প্রায়ই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হন তিনি। এছাড়া পারমাণবিক অস্ত্রের সম্ভার নিয়ে শত্রুপক্ষকে হুঁশিয়ারিও দেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। এবার দেশের সামরিক কুচকাওয়াজে ক্ষেপণাস্ত্রের আদলে নেকলেস পরে নজর কাড়লেন শাসকের ঘরনি রি সোল জু। বুধবার রাতে পিয়ংইয়ংয়ে কুচকাওয়াজে উত্তর কোরিয়ার সামরিক সম্ভারের প্রদর্শনী করা হয়। অত্যাধুনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করেছে দেশটি। আগামী দিনে উত্তর কোরিয়া ওই ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালাতে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। কুচকাওয়াজে বিভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী ঘিরে খোশমেজাজেই দেখা গেছে কিমকে। তার পরনে ছিল কালো রঙের কোট এবং টুপি। নজর কেড়েছেন তার কন্যা কিম জু এই-ও। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের বর্ণাঢ্য শোভাযাত্রা উপভোগ করেছেন তারা। সে দেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে ছবিও তুলেছেন ১০ বছর বয়সী কিমের এই কন্যা। আগামী দিনে কিমের কন্যার হাতেই থাকতে পারে সে দেশের রাশ, এমন জল্পনাও ছড়িয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীর পাশাপাশি বাড়তি নজর কেড়েছে কিমের স্ত্রী রি সোল জু’র গলার নেকলেস। ক্ষেপণাস্ত্র সদৃশ্য নেকলেসটির কারণে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামেও এসেছেন তিনি। সূত্র: ডেইলি মেইল, মিরর অনলাইন, দ্য টেলিগ্রাফ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম