ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

কিছু মানুষ আছে যাদের সফলতা ভালো লাগে না: রেলমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুন, ২০২৪,  10:14 PM

news image

ট্রেন বন্ধ রেখে বাস মালিকদের সুবিধা দেব—এটা বিকৃত মানসিকতার পরিচয়। রেলকে ব‍্যবহার করে কেউ সুবিধা নেবে এটা হতে দিতে আমরা রাজি না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। শনিবার (১ জুন) দুপুরে পাংশা উপজেলায় কৃষি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। রেলমন্ত্রী বলেন, সবার সহযোগিতা ও দোয়ায় গত ঈদের মতো এবারও ভালোভাবে মানুষকে বাড়ি পৌঁছে দিতে পারব। গত ঈদে মানুষ যেমন বাহবা দিয়েছে এবারও বাহবা ধরে রাখতে পারব। বরাবরের মতো রেলের সব ধরনের ব্যবস্থা থাকবে, ঈদের আগে তিন দিন থাকবে কোরবানির পশু বহনের বিশেষ ক্যাটল ট্রেন। তিনি বলেন, কিছু মানুষ আছে যাদের সফলতা ভালো লাগে না, যারা উন্নয়ন চোখে দেখে না, তাদের নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম