ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কিছু কিছু গণমাধ্যমকে টার্গেট হামলা করা হয় : সালাহউদ্দিন

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২৫,  7:22 PM

news image

মবোক্রেসি কঠোর হস্তে দমন করতে হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু কিছু গণমাধ্যমকে টার্গেট হামলা করা হয়। আগে থেকেই টার্গেট করা হয়েছিল। কিন্তু কেন আগে থেকে সাবধান হলাম না! মবোক্রেসি কেন হচ্ছে? এগুলো কেন হলো? আসলে এগুলো সরকারের দুর্বলতা। এগুলো কঠোর হস্তে দমন করতে হবে। এই বাংলাদেশে মবোক্রেসি দেখতে চাই না। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সাংবাদিকদের মধ্যে অনেকে অনেকের আদর্শে বিশ্বাস থাকতে পারে। কিন্তু দেশের প্রশ্নে যেনো নিরপেক্ষ না থাকি, দেশের পক্ষে থাকি৷ তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের খুঁটিটা যেনো মজবুত হয়, সেই দিকে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করি। ‘গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিএনপি সবার সহযোগিতা চায়, কোনো ব্যক্তি বা দলের জন্য সহযোগিতা নয়। অতীত ভুলে যেতে চাই, তবে ফ্যাসিস্ট আমল স্মরণে রাখতে চাই’, যোগ করেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম