ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

কিউবায় হোটেলে বিস্ফোরণে নিহত ২২

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মে, ২০২২,  4:28 PM

news image

কিউবার একটি পাঁচতারকা হোটেলে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬০ জনের বেশি।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির। বিবিসি জানায়, পুরাতন হাভানার সারাতোগা হোটেলের বাইরে একটি গ্যাস ট্যাংকার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়, আর এতে ট্যাংকারটির বিস্ফোরণ ঘটে ভবনটির বেশ কয়েকটি তলা ধ্বংস করে। এতদিন করোনার কারণে বন্ধ ছিল হোটেলটি। আগামী চার দিনের মধ্যে ঐতিহাসিক হোটেলটি পুনরায় খোলার কথা ছিল। বিস্ফোরণে হোটেলটির বেশির ভাগ অংশ ধ্বসে গেছে।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারে অভিযান চলছে। কিউবার প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ও একটি শিশু রয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।হোটেলের এক ব্লকে বসবাসকারী ইয়াজিরা দে লা কারিদাদ সিবিএস নিউজকে বলেন, ‘তিনি ভেবেছিলেন এটি একটি ভূমিকম্প।’ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর তারা আকাশে কালো ধোঁয়া ও ধুলোর মেঘ উড়তে দেখেছেন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি বলেন, ‘এটি বোমা বিস্ফোরণ বা কোন ধরনের আক্রমণ ছিল না, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম