ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কিং বেনজেমার হ্যাটট্রিকে নীল ব্লুজরা

#

স্পোর্টস ডেস্ক

০৭ এপ্রিল, ২০২২,  4:13 PM

news image

চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন চেলসি। তাদের একটু ইগো না থাকলে হয়! ওই ইগো ভর করায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে রোমেলু লুকাকুকে ছাড়াই মাঠে নেমেছিল ব্লুজরা। কিন্তু প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ যে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস সেরা দল সেটা বোধহয় ভুলে গিয়েছিল। ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে হেরে তারই ফল পেল চেলসি।  দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা হ্যাটট্রিক করে ব্লুজ খ্যাত চেলসিকে ঘরের মাঠে নীল করে দিল। ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যাওয়ার মতো সুযোগ তৈরি করে রিয়াল মাদ্রিদ। বেনজেমা-ফেদে ভালভার্দে হয়ে পাওয়া বল ভিনিসিয়াস জুনিয়র বক্সের ঠিক ভেতর থেকে দারুণ এক শট নেন। কিন্তু পোস্টে লেগে বাইরে চলে যায়। ২১ মিনিটে ওই ভুল শোধরান তরুণ ভিনি। করিম বেনজেমাকে দুর্দান্ত এক ক্রস দেন। ফ্রান্সম্যান করিমও দৃষ্টিনন্দন হেড করে জালে জড়িয়ে দেন বল। ম্যাচের ২৪ মিনিটে আবার বেনজেমা শো। এবারও হেড থেকে গোল করেন তিনি। লুকা মডরিচের উঁচু করে বাড়ানো বল মাথা ঠেকিয়ে ঠেলে দেন জালে।প্রথমার্ধের ৪০ মিনিটে হেডে হয় আরও এক গোল। তবে এবার চেলসি স্কোরবোর্ডে নাম তোলে।কাই হাভার্টেজ হেড দিয়ে গোল ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর ছক কষেই নিশ্চয় নেমেছিল ব্লুজরা। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচ এক মিনিট যেতেই গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডির শিশুসুলভ ভুলে গোল খেয়ে বসে চেলসি। এবারও গোল করেন বেনজেমা। ফ্রান্সম্যান পূর্ণ করেন হ্যাটট্রিক। ম্যাচের ৬৪ মিনিটে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে বদলি হিসেবে মাঠে নামেন রোমেলু লুকাকু। তিনি বেশ কটা সুযোগ তৈরি করেন। আক্রমণে ধার বাড়ান। ততক্ষণে দেরি হয়ে গেছে। বাকি সময়টা রক্ষণে মনোযোগ দিয়ে রিয়াল মাদ্রিদ বড় জয় তুলে নিয়েছে। সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম